• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আগামী জানুয়ারিতে বগুড়া বিমানবন্দর থেকে বিমান উড়বে: মীর শাহে আলম


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী জানুয়ারি মাসে বগুড়া বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।.

 .

শনিবার (৮ আগস্ট) বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তাঁর এ ঘোষণায় দীর্ঘদিন ধরে বগুড়া বিমানবন্দর চালুর অপেক্ষায় থাকা মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।.

 .

প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে এ বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হবে।.

 .

বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। বিমানবন্দরটি চালু হলে বগুড়ার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্প, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।.

 .

স্থানীয়দের প্রত্যাশা, বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই কমবে এবং বগুড়া আঞ্চলিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে আরও এগিয়ে যাবে।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ