বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার তার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, পরীক্ষায় মন্ত্রীর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: