• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৬ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

 .

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা।
রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় শহরের মফিজ পাগলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের  সড়ক প্রদক্ষিণ করে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সরকার সেই জনরায় বাস্তবায়নে গড়িমসি করছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
বক্তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বন্ধ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ