• ঢাকা
  • শুক্রবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলায় মনজুরুলের জামিন আবেদন খারিজ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বগুড়ার কাহালুতে বহুল আলোচিত ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামি মনজুরুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রোববার (৯ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মনজুরুল কাহালু উপজেলার সামান্তহার গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৮ জুন রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাহালুর মুরইল ইউনিয়নের সামান্তহার পোড়াপাড়ার তিনমাথা মোড়ে ব্রাজিলের পথরোধ করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।এ ঘটনায় নিহত ব্রাজিলের মা আঞ্জুয়ারা বিবি বাদী হয়ে মনজুরুলসহ আটজনের নাম উল্লেখ করে কাহালু থানায় হত্যা মামলা করেন।মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ আলম লিমন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ