• ঢাকা
  • বুধবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার বিধিনিষেধ


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের কারণে সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চলাচল ৭ এপ্রিল মধ্যরাত থেকে ১০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা হবে। একই সঙ্গে অন্যান্য যানবাহনের চলাচলও সীমিত থাকবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম এতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের নিরাপত্তা ও প্রস্তুতির কারণে মোটরসাইকেল ৭২ ঘণ্টা চলাচলে নিষিদ্ধ থাকবে। এছাড়া ৮ এপ্রিল মধ্যরাত থেকে ৯ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকের চলাচলও সীমিত হবে। এটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী কার্যকর হবে।
নির্দিষ্ট ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। যেমন:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক
জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা সরবরাহ
সংবাদপত্র ও টেলিযোগাযোগ সেবা
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টের একটি করে যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকারসহ
সাংবাদিক ও অনুমোদিত নির্বাচন কর্মকর্তা
জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তজেলা সংযোগ সড়কে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ প্রয়োজনে বিধিনিষেধ শিথিল বা কার্যকর করার ক্ষমতা রাখবেন।
এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ