• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় ডিবির অভিযান: ৬৪ লাখ টাকার নকল স্ট্যাম্পসহ গ্রেফতার ৩


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় ডিবির অভিযান: ৬৪ লাখ টাকার নকল স্ট্যাম্পসহ গ্রেফতার ৩.

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গোপনে পরিচালিত একটি অবৈধ সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, রাজস্ব স্ট্যাম্প ও উৎপাদন সামগ্রী উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় কারখানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।.

ডিবি সূত্রে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত অসিত কুমার ঘোষ (৬৩) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এক প্রবাসীর ভাড়া নেওয়া বাড়িতে অস্থায়ী কারখানা গড়ে তুলে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার গভীর রাতে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।.

পরে মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উক্ত স্থানে বিশেষ অভিযান চালিয়ে সজিব ইসলাম (২০), রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২) নামে তিনজনকে গ্রেফতার করে। তারা সবাই নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।.

অভিযানকালে আসামিদের কাছ থেকে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও উদ্ধার করা হয় ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট (মোট ৩,২০০ শলাকা), খোলা অবস্থায় ১০ হাজার শলাকা স্টার সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট, এবং সিগারেট মোড়ানোর কাজে ব্যবহৃত পলিথিন রোলসহ বিভিন্ন সরঞ্জাম।.

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছিল।.

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারা এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এস এ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ