বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় বিআরটিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।.
আহত সাদ্দাম হোসেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার লতিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. আব্দুল মান্নান।.
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।.
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: