ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত জ্বালানি তেলের পরিবহন বা সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে 'ট্যাগ অফিসার' নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।.
শনিবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। .
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রেস উইং থেকে সব ফিলিং স্টেশনের জন্য ট্যাগ অফিসার নিয়োগের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।.
সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ফুয়েল স্টেশনের তদারকির জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। ডিপো থেকে ঠিক কী পরিমাণ জ্বালানি উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলিত সেই তেল শেষপর্যন্ত নির্ধারিত ফিলিং স্টেশনে পৌঁছাচ্ছে কি না, সেটি তদারকি করবেন তারা। সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, জ্বালানি তেল ফিলিং স্টেশনে না গিয়ে অন্য কোথাও সরিয়ে ফেলা হচ্ছে।.
ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই ট্যাগ অফিসারদের নিয়োগ দেবে। মহানগরীর বাইরের জেলা ও বিভাগীয় শহরের পেট্রোল পাম্পগুলোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ট্যাগ অফিসার নিয়োগ করবেন। অন্যদিকে উপজেলা পর্যায়ে এই নিয়োগের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।.
মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা, অনিয়ম প্রতিরোধ এবং দেশজুড়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বণ্টন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: