• ঢাকা
  • রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় হোটেল মম ইনের সামনে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুইজন গুরুতর আহত বগুড়া


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের হোটেল মম ইনের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ জুন) সংঘটিত এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
গুরুতর আহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার পরেশ কর্মকারের ছেলে গৌরব কর্মকার (২৪) এবং বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা মো. আনসার মোল্লা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া-রংপুর মহাসড়কে চলাচলের সময় সিএনজি ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে দুই আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ