.
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী এমপি। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।.
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। উথলী উচ্চ বিদ্যালয়ের এই নতুন ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।.
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এমপি এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এমপি।.
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: