বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালুর উদ্যোগে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বগুড়া বিমানবন্দর পরিদর্শনে আসবে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দর চালুর সম্ভাবনা যাচাই, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নয়নের সুযোগ, কার্গো সুবিধা চালু এবং পাইলটদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বগুড়া বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিনিধি দলের সফরের পর বিমানবন্দর চালুর বিষয়ে পরবর্তী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: