• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শন


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া বিমানবন্দর পুনরায় চালুকরণের সম্ভাবনা যাচাই ও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে সরেজমিন পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা) এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। এ সময় বিমানবন্দরের বিদ্যমান অবকাঠামো, রানওয়ে, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। সফরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা রয়েছে অনেকদিনের। সংশ্লিষ্টদের মতে, বিমানবন্দরটি চালু হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। স্থানীয়দের মধ্যেও এ সফরকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে যে, দ্রুত সময়ের মধ্যেই বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ