• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন ইকরা


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম
প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন ইকরা
ইকরা নাসির সিদ্দিকী। ছবি : সংগৃহীত

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শরীরে আঘাতের ভয়ংকর সব ছবি প্রকাশ করে বিচারের দাবি জানিয়েছিলেন তিনি। থানায় মামলা করার বিষয়টিও নিশ্চিত করেছিলেন এই মডেল। তবে চাঞ্চল্যকর ব্যাপার হলো, অভিযোগ প্রকাশ্যে আনার কিছুক্ষণ পরই তিনি রহস্যজনক কারণে সেই পোস্টটি মুছে ফেলেছেন।.

 .

 .

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ইকরাকে মারধর করা হয়। তার অভিযোগ, প্রাক্তন স্বামী দীর্ঘ সময় ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন এবং এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে প্রাণনাশের হুমকিও দেন। এই ঘটনার পর তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।.

 .

 .

সম্প্রতি সামাজিক মাধ্যমে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে ইকরা জানিয়েছিলেন, অনেক দিন ধরেই তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। কিন্তু আর নীরব না থাকার সিদ্ধান্ত নিয়ে তিনি লেখেন, ‘নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।’.

 .

 .

পোস্টে পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের একটি আয়াত উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন।’ অত্যাচারকে তিনি শক্তির নয়, বরং ভীরুতার পরিচয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে সব নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়াও চেয়েছিলেন।.

 .

 .

সবচেয়ে বড় চমকটি আসে এরপরই। ন্যায়বিচারের জোরালো দাবি তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে পোস্টটি সরিয়ে ফেলেন ইকরা। বর্তমানে তার প্রোফাইলে ওই অভিযোগ বা ছবিগুলোর আর কোনো অস্তিত্ব নেই। কী কারণে বা কাদের চাপে তিনি এমন গুরুতর অভিযোগের পোস্ট ডিলিট করলেন, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি এই পাকিস্তানি মডেল।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

লাইফস্টাইল বিভাগের জনপ্রিয় সংবাদ