• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ৬৩টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, পরীক্ষার্থী ৩৩ হাজার ৭০৪


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় ৬৩টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, পরীক্ষার্থী ৩৩ হাজার ৭০৪
 সারা দেশের সঙ্গে মিল রেখে বগুড়ার ৬৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর বগুড়া জেলায় মোট ৩৩ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। মহানগরের ৩৪টি কেন্দ্রসহ জেলার সব কেন্দ্রেই সার্বিকভাবে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ কেন্দ্রে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। অভিযোগ রয়েছে, কলেজের এক অফিস সহকারীর প্রতারণার কারণে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে বগুড়া মহানগরের সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আত্মবিশ্বাসের চিত্র দেখা যায়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ, আর পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী প্রশ্নপত্রকে তুলনামূলক সহজ বলে মন্তব্য করেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ