• ঢাকা
  • সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সীতাকুণ্ড ইকোপার্কে গলা কাটা অবস্থায় শিশু উদ্ধার; সংকটাপন্ন অবস্থায় চমেকে ভর্তি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক এলাকায় এক শিশুকে গলা কাটা ও ধর্ষণের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করার ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সড়কের ব্লকের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, জঙ্গল থেকে টলমল পায়ে এক রক্তাক্ত শিশু রাস্তার দিকে এগিয়ে আসছে। শিশুটির গলার শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা ছিল। নিচের অংশে পোশাক না থাকায় শ্রমিকদের সন্দেহ আরও ঘনীভূত হয়।.

 .

শিশুটিকে ওই অবস্থায় দেখে শ্রমিকরা দ্রুত এগিয়ে যান। তারা তাৎক্ষণিকভাবে গলার কাটা অংশ কাপড় দিয়ে পেঁচিয়ে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির প্রাথমিক চিকিৎসা দেন।.

 .

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গলার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে চিকিৎসকদের ধারণা, শিশুটি যৌন নির্যাতনের শিকার হতে পারে। উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।.

 .

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কে বা কারা এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে আহত শিশুটি ইশারায় বোঝানোর চেষ্টা করছে যে, অপরাধীকে দেখলে সে চিনতে পারবে। ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।.

 .

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।.

.

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ