• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জামিলনগর যুব সংঘ মোড়ে মঙ্গলবার হাম-রুবেলা টিকাদান কর্মসূচি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৬ পিএম
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

বগুড়া মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়েও বিশেষ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।.

আগামী ২৮ এপ্রিল, মঙ্গলবার সকাল ৯টা থেকে জামিলনগর যুব সংঘ মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।.

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকা গ্রহণের জন্য কোনো ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে না। অভিভাবকদের শুধু নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।.

স্থানীয়ভাবে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।.

তথ্যসূত্রে জানা যায়, বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ