• ঢাকা
  • রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দপুর (বরমশহর) গ্রামে গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক রাত ১২টার দিকে গ্রামের মৃত বিভাষ চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একদল সংঘবদ্ধ ডাকাত গভীর রাতে বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে ভয়ভীতি দেখিয়ে ঘরের আলমারি, ট্রাংক ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।পরিবারের সদস্যরা জানান, ডাকাতদের সংখ্যা ছিল বেশ কয়েকজন এবং তারা খুব দ্রুত পুরো ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের চিৎকার ও হুমকিতে আশপাশের লোকজন প্রথমে এগিয়ে আসতে সাহস পাননি। পরে ডাকাত দল চলে গেলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের নিরাপত্তা জোরদার এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।.

.

Ajker Bogura / Samsil Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ