• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

‘বিচার না হলে আদালত বর্জন’— জুবাইর হামলায় কঠোর হুঁশিয়ারি আইনজীবীদের


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১২ পিএম
ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

বগুড়া বার সমিতির সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহীল জুবাইরের ওপর কথিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়া জেলা জজকোর্টের সামনে বৃহস্পতিবার বিকেল ৩টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাড়ির গেট থেকে ডেকে নিয়ে জুবাইরকে জোরপূর্বক তুলে একটি নির্জন স্থানে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে শহরের মাটিডালি রোডের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এক সিএনজি চালকের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মানববন্ধনে বার সমিতির নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আদালত বর্জনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। এ ঘটনায় অ্যাডভোকেট জুবাইর বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের কামারগাড়ী এলাকার ব্যবসায়ী মোঃ আবু নাসিরসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ