• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চৈত্রের তীব্র গরমে বগুড়ায় অটোচালকের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৭ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের মালতিনগর বকশি বাজার মোড়ে চৈত্র মাসের তীব্র গরমে অসুস্থ হয়ে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।.

মৃত ব্যক্তি আবু সামাদ (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আজিজার রহমানের ছেলে।.

স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের মধ্যে অটো চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু সামাদ। পরে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।.

সকলকে গরমের হাত থেকে বাঁচতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। . .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ