সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।.
অভিযান চলাকালে রেস্টুরেন্টটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন, নোংরা রান্নাঘর, খোলা অবস্থায় খাবার সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়।.
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।.
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।.
এ সময় ভবিষ্যতে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: