বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দিপুর গ্রামের কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার শাহানাজ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রোহান রহমান সিয়াম (৩০) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেফতারকৃত সিয়াম শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর তাকে মাগুরা জেলার মহম্মদপুর থানা এলাকা থেকে আটক করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই সিয়াম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে।উল্লেখ্য, শাহানাজ হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনার পর থেকেই দ্রুত আসামি গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা।.
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: