• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুরা শিবগঞ্জে নতুন কলেজ ও বালিকা বিদ্যালয় স্থাপনের পথে


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত


স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নেতৃত্বে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষা সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের বারিকতলা এবং কিচক ইউনিয়নের বন্দর এলাকায় নতুন দুটি কলেজ স্থাপনের জন্য জায়গা নির্ধারণ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এছাড়া, রায়নগর ইউনিয়নের ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিদ্যালয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ বাড়াবে।
আজ শুক্রবার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় তাঁর শিক্ষা উপদেষ্টা কমিটি নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে স্থানীয়রা শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য প্রতিমন্ত্রীর উদ্যোগকে উৎসাহজনক ও ইতিবাচক হিসেবে গ্রহণ করেন।
এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে শিবগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার সুযোগ-সুবিধা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

(প্রকাশিত: মাননীয় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান).

.

Ajker Bogura / ডি আর / এস এ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ