• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আগামীকাল ১ দিনের সফরে বগুড়া আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪০ পিএম
আগামীকাল ১ দিনের সফরে বগুড়া আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) একদিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন।.

সফরকালে তিনি বগুড়া শহরসহ তাঁর নিজ সংসদীয় এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।.

সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করবেন। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাঁর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ