৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে শিক্ষার্থী নাইফ বিন নাছিম। বিজ্ঞান প্রজেক্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান অর্জন করেন।
নাইফ বিন নাছিম, ১০ম শ্রেণীর পদ্মা ফরমের শিক্ষার্থী এবং তার রোল নম্বর ১২৭। তার উদ্ভাবনী ও ব্যতিক্রমধর্মী বিজ্ঞান প্রজেক্ট বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রতিযোগিতায় তাকে সবার সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও, নাইফের সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা এবং বাস্তবমুখী চিন্তাভাবনা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার এই অর্জন প্রতিষ্ঠানসহ শিক্ষক ও অভিভাবকদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নাইফ বিন নাছিম তার এই সাফল্যের ধারা বজায় রেখে বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: