বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ নান্নু (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার শেরপুর-ধুনট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।.
আহত নান্নু উপজেলার মাগরতলা গ্রামের মোঃ ইউসুফ প্রামানিকের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।.
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: