• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নেশার টাকার জন্য মাকে মারধর ও ভাঙচুর, শেরপুরে ছেলেকে ৬ মাসের কারাদণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৯ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি


বগুড়ার শেরপুর উপজেলায় নেশার টাকার জন্য নিজের মাকে মারধর এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মোহাম্মদ মিন্টু (৩৬) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ মিন্টু শেরপুর উপজেলা টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নেশার জন্য টাকা না পেয়ে তিনি নিজের মায়ের ওপর হামলা চালান এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আটক করে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই দণ্ডাদেশ প্রদান করেন শেরপুর (বগুড়া) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ