নাটোরের গুরুদাসপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে মা আতিয়া খাতুন (৩০) ও তার শিশু কন্যা রওজা খাতুন নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।.
এই আগুনে আতঙ্কের মধ্যে আরও একজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাড়ির মোট চারটি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ১২টি ছাগলও মারা গেছে। স্থানীয়রা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ১০ থেকে ১২ লাখ টাকা হিসেবে অনুমান করেছেন।.
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: