• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইরান সংকটে জেদ্দা বিমানবন্দরে আটকা মুশফিক


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম
ইরান সংকটে জেদ্দা বিমানবন্দরে আটকা মুশফিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ইতোমধ্যে উমরাহ সম্পন্ন করেছেনও তিনি। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল তার।.

 .

তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা হামলায় মুশফিকসহ অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।.

 .

 .

এর মধ্যে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।.

 .

সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়ড পেজে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।' .

 .

 .

এমন পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার এবং সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ