বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ছোট সরলপুর পাকুরতলা মসজিদ এলাকার একটি জমি থেকে গাবতলীর এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।.
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জনৈক শরিফুল ইসলামের জমি থেকে আব্দুল হক শাদী (৬২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি গাবতলী উপজেলার নাংলু গ্রামের আব্দুস সাত্তার তারা মণ্ডলের ছেলে।.
খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান মুরাদ এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।.
স্বজনরা জানান, আব্দুল হক শাদী মানসিক সমস্যায় ভুগছিলেন। গত রোববার (২৬ জুলাই) বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।.
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: