• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন দিগন্ত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪২ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 .

 .

বগুড়ায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকাল ৪টায় দেশের প্রতিটি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একইসঙ্গে সিলেট থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান এমপি। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বৃদ্ধি পাবে।. .

Ajker Bogura / TMN

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ