চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারবগুড়া শহরের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ জালাল উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।.
রবিবার (২৬ এপ্রিল) জেলা কার্যালয়, বগুড়ার কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় হেরোইনের একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই শেষে ডিএনসি’র একটি দল সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।.
অভিযানের সময় জালাল উদ্দিনের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি খালি সিগারেটের প্যাকেটের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো তিনটি হেরোইনের পুরিয়া উদ্ধার করা হয়। প্রতিটি পুরিয়ায় ১ গ্রাম করে মোট ৩ গ্রাম হেরোইন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।.
গ্রেফতার জালাল উদ্দিন চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে সেখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার পিতার নাম মোঃ আলেফ আলী।.
এ ঘটনায় বগুড়া সদর থানায় ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।.
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: