বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: সেকেন্দার কাজী এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ব্যবসায়ীরা।নবনির্বাচিত সভাপতি মো: সেকেন্দার কাজী বলেন, ফল ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে তিনি কাজ করবেন। সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে সমিতিকে আরও সক্রিয় করা হবে।সমিতির সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বগুড়ার ফল ব্যবসায়ী সমাজে শৃঙ্খলা, উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ আরও জোরদার হবে।.
Ajker Bogura / এবি/ এআর
আপনার মতামত লিখুন: