বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে নগরের জজ কোর্ট এলাকা থেকে জিলা স্কুল গেট পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের কর্মকর্তা পপি খাতুন।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সরকারি জায়গা দখল না করার নির্দেশনা দেওয়া হয়।
বগুড়া সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের যানজট নিরসন, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।.
. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: