• ঢাকা
  • শনিবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, অভিযুক্ত সোহাগ গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে সোহাগ হোসেন (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সান্তাহার চা-বাগান কলোনী এলাকার বাসিন্দা সোহাগ একই এলাকার ওই প্রতিবন্ধী যুবককে কৌশলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়; পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায় এবং আহত যুবককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সান্তাহার শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন সান্তাহার হাসপাতাল চা-বাগান কলোনীর সাদ্দাম হোসেনের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ