• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় গায়ে হলুদের দিন প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখোর গ্রামে প্রেমিকের অন্যত্র বিয়ের আয়োজনের খবর পেয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী।.

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত যুবক। তবে সম্প্রতি অন্য এক তরুণীর সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে বিষয়টি জানতে পেরে প্রেমিকের বাড়িতে যান ওই তরুণী।.

পরে প্রেমিককে বিয়ের দাবিতে তিনি বাড়ির সামনে অনশন শুরু করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।.

তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাস দিয়েই তাকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে। এখন অন্যত্র বিয়ে করার চেষ্টা করায় তিনি ন্যায়বিচার ও প্রেমিকের সঙ্গে বিয়ের দাবি জানিয়ে অনশনে বসেছেন।.

এ বিষয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের বক্তব্য জানা যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / তারিন মোস্তারি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ