• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে কারাগারে পাঠাতে পুলিশের আবেদন


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ।.

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ আবেদন করে পুলিশ। তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় এদিন গুলশান থানার ওসি আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানান।.

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন, আবেদনটি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে।.

রোববার (২৯ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কিছু শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে নেওয়া হয় গুলশান থানায়।.

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়।.

এসময় মো. ইমরান (৩০) নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিয়ে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তিনি মারা যান।.

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখায় পুলিশ। . .

Ajker Bogura / ডি আর/ এস এ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ