• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জুতার মালা পরিয়ে ‘চোর’ বানিয়ে তিন শিশুকে স্কুল ঘোরানো—বগুড়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিশু শিক্ষার্থীকে অপমানজনক শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা গুলশান আরার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গাছ থেকে আম পেড়ে খাওয়ার ‘অপরাধে’ ওই তিন শিক্ষার্থীকে জুতার মালা গলায় পরিয়ে ‘চোর’ আখ্যা দিয়ে পুরো স্কুল ঘোরানো হয়।.

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, শিশুদের এমন অমানবিক ও অপমানজনক শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।.

ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের দাবি, সামান্য ভুলের জন্য এমন লাঞ্ছনাকর শাস্তি দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তারা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।.

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।.

ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।.

.

Ajker Bogura / TMN

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ