কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি।.
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।.
ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।.
তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন মঞ্জুরুল আহসান। ২১ জানুয়ারি তার রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেছিলেন। আজ সেই আবেদনও খারিজ হলো।. .
Ajker Bogura / Md.Showrov Hossain
আপনার মতামত লিখুন: