বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহন থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (৪১), ওরফে বাবু। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া এলাকার ফজলুর রহমান প্রামানিকের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৩০৭) নামের কোচটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় যাত্রী ফরিদুল ইসলামের দেহ ও ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করে তার স্যান্ডেলের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানায় পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও ডিএনসি কর্মকর্তারা জানান, পরিবহন ব্যবহারের মাধ্যমে মাদক পাচারের এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: