• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইরান ইস্যুতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়েছে


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 .

ইরানের বন্দরগুলোতে সোমবার থেকে মার্কিন অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে হঠাৎ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম লেনদেন শুরু হতেই বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে, যা বিনিয়োগকারী ও জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।.

 .

যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সূচক ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।.

 .

বিশ্লেষকরা বলছেন, ইরান সংশ্লিষ্ট উত্তেজনা এবং সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ পরিস্থিতি শুরুর আগে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার প্রতি ব্যারেল, যা পরবর্তীতে বিভিন্ন সময়ে ১১৯ ডলার ছাড়িয়ে যায়।.

 .

উল্লেখ্য, গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরে জুন মাসের সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল। তবে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় বাজার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।.

 .

সূত্র: আল জাজিরা. .

Ajker Bogura / ডি আর/ এসএ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ