• ঢাকা
  • রবিবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

খামেনির হত্যার জবাবে দুবাই ও বাহরাইন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম
খামেনির হত্যার জবাবে দুবাই ও বাহরাইন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাদের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তারা নিহত হয়েছেন। .

 .

এদিকে, পাল্টা জবাব দেওয়াও শুরু করেছে ইরান। দেশটির রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এমনকি হামলা চালানো হয়েছে তেলআবিবেও। বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও।.

সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার পর পাল্টা জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। জরুরি সেবার তথ্য অনুযায়ী, অন্তত একজন নারী নিহত এবং ১২০ জন আহত হয়েছেন।.

 .

ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পঞ্চম নৌবহরের সদরদফতর রয়েছে মানামা-তে।.

 .

এ ছাড়া দুবাই, দোহা ও কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘটনায় চারজন আহত হয়েছেন। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি এই স্থাপনাটি। পাশাপাশি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসিকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।.

 .

পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ