বগুড়ার সাবগ্রাম এলাকার অদ্দিরগোলা বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।.
আজ পরিচালিত এই অভিযানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় দুটি কারখানায় অবৈধভাবে বিট লবণ তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও আরেকটি কারখানায় বিট লবণের সঙ্গে ক্ষতিকর রং মেশানোর বিষয়টি ধরা পড়ে।.
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় এবং একটি দোকানকে সিলগালা করা হয়েছে।.
এ অভিযানে স্থানীয় বাজার কমিটি ও সাধারণ জনগণ বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।.
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.
Ajker Bogura / আব্দুল্লাহ আল কাফী
আপনার মতামত লিখুন: