স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও বিপুল পরিমাণে বগুড়ার দই সংগ্রহ করা হয়েছে। অনেকেই আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য উপহার হিসেবে বগুড়ার ঐতিহ্যবাহী দই পাঠিয়েছেন। ফলে ঈদকে কেন্দ্র করে শহরের নামকরা দইয়ের দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।.
ব্যবসায়ীরা জানান, ঈদের আগের কয়েকদিন থেকে শুরু করে ঈদের পরবর্তী সময় পর্যন্ত উৎপাদন ও বিক্রি ছিল সর্বোচ্চ পর্যায়ে। চাহিদা মেটাতে কারিগর ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করতে হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদ মৌসুমে বগুড়ায় দই বিক্রির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।.
বগুড়ার ঐতিহ্যবাহী দই দেশের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন ধরেই বিশেষ সুনাম অর্জন করেছে। আর ঈদুল আযহাকে কেন্দ্র করে এবারের রেকর্ড বিক্রি সেই ঐতিহ্যের জনপ্রিয়তাকেই আরও একবার প্রমাণ করেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: