• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় পরিত্যক্ত বাড়িতে রমরমা দেহ ব্যবসার অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় পরিত্যক্ত বাড়িতে রমরমা দেহ ব্যবসার অভিযোগ.

বগুড়ার বারোপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-রংপুরগামী মহাসড়কের উত্তর পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।.

স্থানীয়দের দাবি, বাইরে থেকে বাড়িটি পরিত্যক্ত ও জনমানবহীন মনে হলেও দিন-রাত লোকচক্ষুর আড়ালে সেখানে চলে অসামাজিক কার্যক্রম। প্রতিদিন সিএনজি ও প্রাইভেটকারে সন্দেহজনক নারী-পুরুষের আনাগোনা বাড়ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।.

এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া তরুণদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিভাবকদের অভিযোগ।.

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন,
“বাড়িটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কী চলছে। তবে বিভিন্ন নারী-পুরুষের যাতায়াত অত্যন্ত সন্দেহজনক।”.

স্থানীয়রা আরও জানান, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।.

এদিকে সচেতন মহল বলছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।.

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ