বগুড়ায় এসএসসি–২০২৬ পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থী মোস্তাক মোর্শেদ মাহি। সে ১ হাজার ২২২ নম্বর অর্জন করে বগুড়ায় সর্বোচ্চ নম্বর পাওয়ার গৌরব অর্জন করেছে।মাহির এই অসাধারণ সাফল্যে আনন্দিত বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তার ফলাফলে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।মাহির কৃতিত্বে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও সাফল্য এবং দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। মাহির এই সাফল্য শুধু তার নিজের নয়, তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। তার সাফল্য ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: