বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ১৭ শতাংশ ভোট পড়েছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নির্বাচন সুষ্ঠু রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: