ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মধ্যে অবস্থিত সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।
তবে সংশ্লিষ্ট এলাকার বাইরে দেশের অন্যান্য অঞ্চলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: