জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগ তুলে বগুড়ায় তাঁর ছবি সংবলিত একটি ব্যানার অপসারণ করে জুতাপেটা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।.
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজন এ কর্মসূচি পালন করেন।.
কর্মসূচিতে উপস্থিত শাহ সুলতান কলেজের সাবেক ছাত্রনেতা আল মামুন সাংবাদিকদের বলেন, গাজী সালাউদ্দিন তানভীর ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর দাবি, ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরিয়ে আলোচনায় আসতেই এ ধরনের মন্তব্য করা হয়েছে।.
তিনি বলেন, গাজী সালাউদ্দিন তানভীর জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আজ তাঁর ব্যানারে আগুন দেওয়া হয়েছে এবং জুতাপেটা করা হয়েছে। ভবিষ্যতে তাঁকে বগুড়ায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে এনসিপির আরেক নেতা নাসীরুদ্দিন পাটয়ারীকেও বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।.
উল্লেখ্য, সম্প্রতি গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। অভিযোগ অনুযায়ী, সেই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয় এবং এর প্রতিবাদে বগুড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।.
তবে গাজী সালাউদ্দিন তানভীর বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: