জুলাই গণঅভ্যুত্থানে কারানির্যাতিত ও আন্দোলনকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অধিকার আদায় এবং সংগঠিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বগুড়ায় ‘জুলাই রাজবন্দি এলায়েন্স’-এর ৪২ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে বুধবার (২৯ এপ্রিল) এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মাহিন পাটোয়ারী, সদস্য সচিব মোরসেদ আলম, সাংগঠনিক সম্পাদক কাদের মাজাহার এবং মুখ্য সংগঠক অর্ণব হোসাইনের যৌথ স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদিত হয়। নবগঠিত কমিটিতে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহাদীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাসেল জিলালদার, মুখপাত্র হিসেবে হাবিবুল বাসার এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে রাগিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনটির নেতারা জানান, আন্দোলনে নির্যাতিতদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের ঐক্য সুসংহত করাই এ কমিটির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, নতুন এ কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: