বৈশাখের গরমে যখন মানুষ একটু বাতাসের জন্য ফ্যানের দিকে তাকিয়ে থাকে, ঠিক তখনই বগুড়ার বিদ্যুৎ শুরু করেছে নিজের মতো করে বৈশাখী নৃত্য! এক ঘণ্টার মধ্যে ৮-৯ বার আসা-যাওয়ার এই অনবদ্য পারফরম্যান্সে এলাকাবাসী এখন পুরো বিভ্রান্ত—এটা লোডশেডিং, নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান?
ফ্যান ঘোরে ২ মিনিট, তারপর থেমে যায়—আবার শুরু হয়, যেন ডিজে মিউজিকে নাচছে! মোবাইল চার্জ দিতে গিয়ে মানুষ এখন চার্জারের সাথে মানসিক প্রস্তুতিও রাখছে—“এই বুঝি গেল!”
স্থানীয়দের ভাষায়,
“এই বিদ্যুৎ আর প্রেমিকা—দুটোই কখন আসে, কখন যায়, বোঝা দায়!”
এদিকে কেউ কেউ মজা করে বলছেন,
“বৈশাখী মেলায় না গেলেও সমস্যা নেই, বিদ্যুতের নাচ তো ঘরেই ফ্রি দেখা যাচ্ছে!”
সব মিলিয়ে, বগুড়ার মানুষ এখন গরমের সাথে লড়াই না করে বিদ্যুতের এই ‘তিরিং-বিরিং শো’ উপভোগ করেই দিন পার করছে!.
লেখা: সামসিল আরিফিন. .
Ajker Bogura / ডি আর/ এসএ (সামসিল আরিফিন)
আপনার মতামত লিখুন: